০৮ অগাস্ট, ২০২৪ ০৬:৩৬ পিএম

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ১৮১

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ১৮১
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন আরও ১৮১ জন। এ ছাড়া ১৬৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি মাসের আট দিনে এক হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হলেন। মৃত্যু হয়েছে ছয়জনের। গত মাসে দুই হাজার ৬৬৯ আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছিল।

জানা গেছে, গত একদিনে মৃতদের উভয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তাদের একজনের বয়স অনূর্ধ্ব ৩৫, অপরজনের সত্তরোর্ধ্ব। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ১০৬ জন পুরুষ রয়েছেন। আর নারী রয়েছেন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এখানে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এরপর ঢাকা উত্তরে ৩৩, ঢাকা বিভাগে ১৯, বরিশালে ১৪, চট্টগ্রাম বিভাগে ৫২, খুলনায় চার, ময়মনসিংহে দুই এবং রাজশাহীতে একনজ আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট সাত হাজার ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। মৃতদের সিংহভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এখানে মৃত্যু হয়েছে ৪০ জনের। এ ছাড়া ঢাকা উত্তরে ছয়, বরিশালে নয়, চট্টগ্রাম সিটিতে এক, বিভাগে সাত এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক